জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুরে ছাত্র জমিয়তের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি সালমান শিকদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি ইমরান বিন অহেদের সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী।

বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন এবং অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন মানিক, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমদ, যুব জমিয়ত দারুস সালাম থানার সাধারণ সম্পাদক সাআদ আসআদ উদ্দিন ফাইয়াজ, কেন্দ্রীয় ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান তাকি, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিরাজ, প্রশিক্ষণ সম্পাদক আবু দারদা, মাদ্রাসা সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, ঢাকা মহানগর পশ্চিমের নির্বাহী সদস্য মনিরুজ্জামানসহ যুব নেতা মাওলানা আবরারুল হক, মাওলানা আবু রায়হান, মিরপুর মডেল থানার দায়িত্বশীল সাইফুল্লাহ সাদী, শফিকুল ইসলাম এবং বিভিন্ন থানা ও ক্যাম্পাস পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *