শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় খুলনায় ছাত্র জমিয়তের দুআ মাহফিল

“–২৪” এর অন্যতম সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি (রহিমাহুল্লাহ)’র রুহে মাগফিরাত কামনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ, খুলনা মহানগরের উদ্যোগে এক দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দুআ মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ খুলনা জেলার সহ-সভাপতি জুবায়ের আলী। মাহফিলে উপস্থিত বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর সংগ্রামী জীবন, আদর্শিক দৃঢ়তা ও ইসলামি আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, শহীদ হাদি ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল এক সাহসী যোদ্ধা। তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মকে দ্বীনি ও ন্যায়ভিত্তিক আন্দোলনে অনুপ্রেরণা জোগাবে।

দুআ মাহফিলে আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের জন্য সবর ও সান্ত্বনা কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও ইসলামি আন্দোলনের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *