ঢাকা বিভাগের ৫৬ আসনে খেলাফত মজলিসের প্রার্থী তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। এসব আসনের সম্ভাব্য প্রার্থীদের স্ব স্ব এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্টের ওপর ভিত্তি করে এ নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার (৫ জুলাই) প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। এ সময় তিনি বলেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহির ভয়ে ভীত জনগণের কোনো নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয়, সেবাপরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।

আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম ও মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।

খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীরা-

টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল-১: মাওলানা কে এম আনসার আলী

টাঙ্গাইল-২: মুফতি আব্দুল মালেক

টাঙ্গাইল-৩: মুফতি বছির উদ্দিন বিপ্লবী

টাঙ্গাইল-৪: মুফতি আবদুর রহমান মাদানী

টাঙ্গাইল-৫: মাওলানা মো: ছানোয়ার হোসেন সরকার

টাঙ্গাইল-৬: আব্দুল মান্নান সেখ

টাঙ্গাইল-৭: অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদার

টাঙ্গাইল-৮: মাওলানা মো: শহীদুল ইসলাম

কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ-১: মাওলানা হিফজুর রহমান খান

কিশোরগঞ্জ-২: মাওলানা সাঈদ আহমদ

কিশোরগঞ্জ-৩: প্রভাষক আতাউর রহমান শাহান

কিশোরগঞ্জ-৪: মাওলানা ওলিউর রহমান

কিশোরগঞ্জ-৫: শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ

কিশোরগঞ্জ-৬: মাওলানা সাইফুল ইসলাম সাহেল

মানিকগঞ্জ জেলা

মানিকগঞ্জ-১: মুফতি আশরাফুল ইসলাম

মানিকগঞ্জ-২: মাওলানা এস এম সালাহ উদ্দিন

মানিকগঞ্জ-৩: তাওহিদুল ইসলাম তুহিন

মুন্সিগঞ্জ জেলা

মুন্সীগঞ্জ-১: মুহাম্মদ আনোয়ার হোসাইন

মুন্সীগঞ্জ-২: হাজী মিজানুর রহমান মৃধা

মুন্সীগঞ্জ-৩: হাজী আব্বাস কাজী

ঢাকা জেলা

ঢাকা-১: সিকদার মোবারক হোসেন

ঢাকা-৩: হাজী নূর হোসেন

ঢাকা-৫: মাওলানা সেলিম হোসাইন আজাদী

ঢাকা-৬: মাওলানা কাজী সরদার নেয়ামত উল্লাহ

ঢাকা-৯: ফয়েজ বক্স সরকার শহীদ

ঢাকা-১০: মাওলানা আহমদ আলী কাসেমী

ঢাকা-১১: অধ্যাপক সিদ্দিকুর রহমান

ঢাকা-১২: মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া

ঢাকা-১৩: মোহাম্মদ শাহজাহান

ঢাকা-১৪: মুফতি মাওলানা মিজানুর রহমান

ঢাকা-১৫: শেখ মুহাম্মদ সুলাইমান

ঢাকা-১৬: ডা: রিফাত হোসেন মালিক

ঢাকা-১৭: লে. কর্ণেল (অব.) ডা: এমদাদুল হক

ঢাকা-১৮: মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার

ঢাকা-১৯: অধ্যাপক এনামুল হক

ঢাকা-২০: মুফতি আশরাফ আলী

গাজীপুর জেলা

গাজীপুর-১: মুফতি আবদুল হালিম আল হেরা

গাজীপুর-২: খন্দকার রুহুল আমীন

গাজীপুর-৩: মাওলানা সুলতান মাহমুদ

গাজীপুর-৫: মুফতি মাওলানা আজীজুল হক

নরসিংদী জেলা

নরসিংদী-১: হাফেজ মহিউদ্দিন জামিল

নরসিংদী-২: নূরুল আবসার শাহীন

নরসিংদী-৫: মাওলানা জাকির হোসাইন কাসেমী

নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জ-১: মো: এমদাদুল হক

নারায়ণগঞ্জ-২: হাফেজ মাওলানা আহমদ আলী

নারায়ণগঞ্জ-৩: মুফতি সিরাজুল ইসলাম

নারায়ণগঞ্জ-৪: ইলিয়াস আহমদ

নারায়ণগঞ্জ-৫: এবিএম সিরাজুল মামুন

রাজবাড়ী জেলা

রাজবাড়ী-২: অধ্যাপক কাজী মিনহাজুল আলম

গোপালগঞ্জ জেলা

গোপালগঞ্জ-১: মুফতি মাওলানা কাজী রফিকুর রহমান

গোপালগঞ্জ-২: জি এম মনিরুজ্জামান মিন্টু

গোপালগঞ্জ-৩: শায়খুল হাদিস মাওলানা আলী আহমদ

মাদারীপুর জেলা

মাদারীপুর-৩: মনির হোসেন আকন্জী

শরীয়তপুর জেলা

শরীয়তপুর-১: এডভোকেট মো: মিজানুর রহমান

শরীয়তপুর-২: মাওলানা দেলাওয়ার হোসাইন

শরীয়তপুর-৩: মাওলানা ইউসুফ ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *