রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মরত অবস্থায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনকে চাপা দেয়। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। নিহতরা হলেন, আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।
তাৎক্ষণিকভাবে পুলিশ ও ডিএনসিসি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়।’

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *