নারায়ণগঞ্জে ৭৮ কেজি গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে আটক

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে ৭৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১১ এর একটি টিম। আটক আসামিরা হলো— কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন গোপালনগর এলাকার মৃত মো. মোস্তফার ছেলে মো. ইউসুফ (২৬) ও রংপুরের বদরগঞ্জ থানাধীন মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. তোফান রানা (২৭)।

বুধবার দুপুরে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা উভয় পেশাদার মাদক কারবারি। তারা জব্দ আলামত ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা থেকে এনে বন্দরের মদনপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে আসামিরা আরও স্বীকার করে, তারা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল আনায়ন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযানে অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *