পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় আধাসামরিক কর্মকর্তা গ্রেপ্তার

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক আধাসামরিক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সোমবার (২৬ মে) এনআইএ কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য মতি রাম জাটকে পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে দিল্লি থেকে আটক করা হয়। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

india arrests police officer
প্রতীকী ছবি

এনআইএ জানিয়েছে, অভিযুক্ত মতি রাম জাট ২০২৩ সাল থেকে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন গোপন ও স্পর্শকাতর তথ্য তাদের কাছে হস্তান্তর করেছেন বলে অভিযোগ রয়েছে। দিল্লির একটি বিশেষ আদালত তার রিমান্ড মঞ্জুর করেছে এবং আগামী ৬ জুন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *