প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য প্রতিমন্ত্রীর পদমর্যাদা আরও দুজনকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তারা দুজন হলেন শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়্যব।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দুজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে, একই পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারীকে তিনটি দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। নতুন দুজনকে নিয়ে বিশেষ সহকারী হলেন মোট পাঁচজন।

এছাড়া সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে থাকা ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *