মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে বিভিন্ন জনের পোস্টে কটূক্তির অভিযোগে সুপ্ত সাহা অনিক নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে নেত্রকোনা জেলা পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পরে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। পুলিশ জানায়, আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগে ২০২৩ সনে সহ-সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টের কমেন্টে কটূক্তি করে মহানবীকে (সা.) অবমাননা করে। এর পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসুল্লিরা বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি করেছে। 

গত ২৮ ফেব্রুয়ারি শহরের বড় বাজার এলাকায় খেলাফত আন্দোলনের উদ্যোগে কটূক্তিকারীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

এ ঘটনায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদি হয়ে মামলা দায়ের করেন।

অনিকের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। মনতলা গ্রামের সুনীল সাহার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *